মানবতার কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাতার স্বপ্ন ও অর্থায়ন
মানব কল্যাণের এই অনন্য ও অনবদ্য প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী এবং দানবীর জনাব তৌহিদুল ইসলাম। মানবসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি তৌহিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর থেকে তাঁর একক অনুদান ও অর্থায়নে তৌহিদ ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তৌহিদ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বনির্ভর প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশন সরকারী, বেসরকারী, দেশী-বিদেশী, সামাজিক কিংবা ব্যক্তিগত কোনো ধরনের দান বা অনুদান গ্রহণ করে না। শুধুমাত্র প্রতিষ্ঠাতার অর্থায়ন এবং প্রতিষ্ঠানের সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এর কার্যক্রম পরিচালিত হয়।
যে মূল্যবোধগুলো আমরা মেনে চলি
মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তৌহিদ ফাউন্ডেশনের যাত্রা শুরু। পরিবারের সদস্য, প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ও নিরলস প্রচেষ্টায় আজ প্রতিষ্ঠানটি মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
আমাদের লক্ষ্য
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা।
আমাদের ভিশন
মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখা।
আমাদের মূল্যবোধ
মানবতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার মানসিকতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি।
আমাদের যাত্রা / সময়রেখা

মানবকল্যাণের মহান লক্ষ্য নিয়ে তৌহিদ ফাউন্ডেশনের অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই আমাদের পথচলার সূচনা।

অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।

প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক সংকটের সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের ক্রমবর্ধমান চাহিদা পূরণে তৌহিদ ফাউন্ডেশন একটি বৃহত্তর ও আধুনিক প্রশিক্ষণ ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। একই সঙ্গে লাশ গোসল, কাফন ও দাফন প্রস্তুতি এবং ২৪/৭ অ্যাম্বুলেন্স সেবার জন্য একটি পৃথক আধুনিক সেবা ভবন চালু করা হয়, যা মানবিক সেবার মান আরও উন্নত করেছে।
