তৌহিদ ফাউন্ডেশন

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানবতার কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য।
অ্যাম্বুলেন্স সেবা

জরুরি মুহূর্তে রোগী ও মরদেহ পরিবহনে ২৪/৭ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়।

লাশ গোসল ও দাফন

ইসলামী শরীয়াহ অনুযায়ী মরদেহ গোসল, কাফন ও দাফন কার্যক্রমে বিনামূল্যে সহযোগিতা করা হয়।

কুরআন শিক্ষা

শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞান অর্জনের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

ভাষা প্রশিক্ষণ

দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ভাষা শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়।

কম্পিউটার প্রশিক্ষণ

যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়।

সেলাই প্রশিক্ষণ

নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

চক্ষু চিকিৎসা

অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ কার্যক্রম

দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

আমাদের ভবিষ্যৎ পরিষেবার জন্য আমাদের সাথে থাকুন এবং সমর্থন করুন।

বৃদ্ধাশ্রম

অসহায়, নিঃসঙ্গ ও অবহেলিত বয়স্ক মানুষের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও সেবার জন্য একটি আধুনিক বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে তারা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবেন।

জেলা ভিত্তিক অফিস স্থাপন

দেশের প্রতিটি জেলায় আমাদের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে জেলা ভিত্তিক অফিস স্থাপন করা হবে।

হাসপাতাল

অসহায় ও দুস্থ মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে।

প্রতিষ্ঠাতার বার্তা

মহান রাব্বুল আলামীনের কাছে লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে তৌহিদ ফাউন্ডেশনের মাধ্যমে মানবকল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। স্বাধীন বাংলাদেশের মহান শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি। তৌহিদ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মহান উদ্দেশ্য নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। দীর্ঘদিন ধরে সমাজের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থেকেই তৌহিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠার স্বপ্ন জন্ম নেয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের পরিবারের সদস্য, প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা এবং নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ তৌহিদ ফাউন্ডেশন মানবসেবা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে সমাজের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর, কল্যাণমুখী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যাশা, মহান আল্লাহর রহমতে এবং সকল শুভানুধ্যায়ী, সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তৌহিদ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বিস্তৃত পরিসরে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।

মোঃ তৌহিদুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও সভাপতি, তৌহিদ ফাউন্ডেশ

সাধারণ সম্পাদকের প্রতিবেদন

মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তৌহিদ ফাউন্ডেশনের মাধ্যমে মানবকল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। তৌহিদ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মহান লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। মানবতার সেবাই আমাদের মূল অনুপ্রেরণা এবং সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ সাধনই আমাদের প্রধান উদ্দেশ্য। তৌহিদ ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জনাব মোঃ তৌহিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি সমাজের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে নীরবে কাজ করে আসছেন। তাঁর মানবসেবামূলক চিন্তা ও উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই ২০১৮ সালে তৌহিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। একই বছরের ১৫ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভের পর ১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তৌহিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার একক অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। এটি একটি স্বনির্ভর প্রতিষ্ঠান এবং এখানে কোনো সরকারি, বেসরকারি, দেশি-বিদেশি কিংবা ব্যক্তিগত অনুদান গ্রহণ করা হয় না। প্রতিষ্ঠানের সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতায় সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে মানবতার কল্যাণ সাধনই তৌহিদ ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শুরুতে লাশ গোসল, দাফন কার্যক্রম এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে কার্যক্রম শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, কুরআন শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই তৌহিদ ফাউন্ডেশন ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম সম্প্রসারণ, নতুন সেবামূলক প্রকল্প গ্রহণ এবং আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ তায়ালার নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন তৌহিদ ফাউন্ডেশনের সকল মানবিক কার্যক্রম কবুল করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন।

মোঃ শহীদুল ইসলাম
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তৌহিদ ফাউন্ডেশন

অন্যান্য স্থায়ী সদস্য

মোঃ মোজাম্মেল হক খান

প্রতিষ্ঠাতা সহ-সভাপতি

জান্নাতুল ফেরদৌস

প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা

মোঃ সালমান রহমান রাকিব

প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্মসাধারণ সম্পাদক

সামিয়া ইসলাম রাফি

প্রতিষ্ঠাতা সদস্য

সাদমান রহমান রাফাত

প্রতিষ্ঠাতা সদস্য

ভর্তি কার্যক্রম চলমান

কম্পিউটার, সেলাই, ভাষা ও অন্যান্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ গ্রহণ করুন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসার নিবন্ধন চলছে

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চলমান

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হচ্ছে। সুস্থ থাকুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।

২৪/৭ অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে

জরুরি রোগী ও মরদেহ পরিবহনের জন্য আমাদের অ্যাম্বুলেন্স সেবা সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা চালু রয়েছে। জরুরি প্রয়োজনে এখনই যোগাযোগ করুন।

Courses
0 +
Ambulance in service
Running Student
0 +
Free Eye Treatment
0 +